থার্টি ফাস্ট উদযাপন করতে রাতে ফানুস উড়িয়েছে রাজধানীবাসী। উদযাপনের এই ফানুসগুলো বাসা-বাড়িতে গিয়ে পড়েছে। এতে বিভিন্ন জায়গায় আগুন লাগার খবর পাওয়া গেছে। সারাদেশ থেকে প্রায় দুই শ’ স্থানে আগুন লাগার সংবাদ আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম এবং জরুরি সেবা ৯৯৯ এর কাছে।
ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর বেশ কিছু স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। সব স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।
শনিবার দিবাগত রাতে ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মোঃ রায়হান বলেন, ঢাকাসহ আশপাশে যেসব আগুন লেগেছিল সবগুলো আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনগুলো বড় না হওয়ায় তেমন কোনো সমস্যা হয়নি। এছাড়া উত্তরা এলাকায় একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো।